01

আমরা কারা

সিলেট এক্সট্রিম রানার্স গড়ে উঠেছে সিলেটের টিলা, চা-বাগান আর গ্রামীণ ট্রেইলে দৌড়ানো একদল মানুষের হাত ধরে। আমরা বিশ্বাস করি — সত্যিকারের সীমা শুধু রাস্তায় নয়, পাহাড়ের ঢালে আর কাদা-জলে ভাঙতে হয়।

লক্ষ্য (Mission)

সিলেট বিভাগের প্রতিটি কোণে ট্রেইল রানিং সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং প্রতিটি সদস্যকে নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ পরিবেশে দৌড়ানোর সুযোগ দেওয়া।

ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি (Vision)

বাংলাদেশের সেরা ট্রেইল রানিং কমিউনিটি হয়ে ওঠা, যেখানে প্রতিটি সদস্য নিজের সীমা চিনতে পারে।